সিদ্দিরগঞ্জ থানার জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন মানবিক ও চৌকস ওসি আব্দুল বারিক

সূর্য আহমেদ মিঠুন:

“পুলিশ জনতা, আর জনতাই পুলিশ” এই শ্লোগানকে বুকে ধারণ করে একজন সৎ ও আদর্শ অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সংমিশ্রণে সমাজে অপরাধ দমন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যান। তারা সর্বদা মাদক, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালান। জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে তারা অসহায়দের আইনি সহায়তা নিশ্চিত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তেমনি একজন আলোকিত পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)

ওসি মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) একজন মানবিক, সৎ ও চৌকস পুলিশ অফিসার হিসেবে খুব অল্প সময়ে সিদ্দিরগঞ্জের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত সিদ্দিরগঞ্জ থানা পুলিশ জনগণকে নিয়মিত আইনি সেবা প্রদান করছে।

তিনি যোগদানের পর থেকে চোরাকারবারি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, চুরি-ছিনতাই ও মাদক দমনসহ অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। একই সঙ্গে সুবিচার নিশ্চিত করার জন্যও মানবিক ভূমিকা পালন করেন। তথ্য সূত্রে জানা যায়, তিনি শত বিপদ ও প্রতিকূলতার মধ্যে অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের বটগাছের মতো সুরক্ষা দেন। নাগরিক সেবা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে তার অধীনস্থ পুলিশ সদস্যরা।

চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ দখলদারদের কবলে পড়ে অনেকেই অনেক কিছু হারিয়েছেন; মোবাইল ফোন চুরি হলেও থানায় জিডি করার পর দ্রুত তদন্তের তাগিদ দেন তিনি।

ওসি মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) যোগদানের পর থেকে চোরাকারবারি ও মাদকসহ একাধিক অপরাধীর মুখোশ উন্মোচন করেছেন। ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে বিশেষ স্থান অর্জন করেছেন। অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি সিদ্দিরগঞ্জবাসীর কাছে পরিচিত একজন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত কর্মকর্তা।

ওসি মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) কর্মদক্ষতা, বিচক্ষণতা ও চৌকসতায় সবার মুখে মুখে পরিচিত। তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্ত মানুষকে আইনি সেবা প্রদান করছেন এবং অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা পালন করছেন। এলাকার সকল শ্রেণির মানুষের সমস্যা সমাধানের জন্য তিনি নিজেই কথা বলে তাৎক্ষণিক আইনি সহায়তা নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, তিনি সিদ্দিরগঞ্জ থানায় গত ৭ ডিসেম্বর ২০২৫ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি সাধন করেছেন। ৭ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট মামলা হয়েছে ১০১টি। এর মধ্যে:

  • ৭ ডিসেম্বর–৩০ ডিসেম্বর ২০২৫: ৪৯টি মামলা; মাদক মামলা ৩৫টি, আসামি গ্রেফতার ৬৫ জন; মার্ডার মামলা ২টি; চোরা চালান মামলা ১টি, উদ্ধারকৃত নগদ ও মালামাল ১ কোটি ৫০ লাখ টাকা; ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ৭৩ জন; ইয়াবা ১২,৭০০ পিস, গাজা ১৩ কেজি, হিরোইন ৯৬১ পুড়িয়া।

  • ১ জানুয়ারি–৩১ জানুয়ারি ২০২৬: মোট ৫২টি মামলা; মাদক মামলা ৩৬টি, আসামি গ্রেফতার ৮০ জন; মার্ডার মামলা ১টি; অস্ত্র মামলা ১টি; ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ৬৫ জন; ইয়াবা ৯০০ পিস, গাজা ১২ কেজি, হিরোইন ১,০৫০ পুড়িয়া।

ওসি মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে কোনো অপরাধী ছাড় পায় না। মাদক অভিযান থেকে শুরু করে প্রতিটি অনিয়ম ও অপরাধ রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি জানান, “আমি আমার দায়িত্ব অটুট রাখছি। সিদ্দিরগঞ্জের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার মূল দায়িত্ব। আমার থানা ও অধীনস্থ পুলিশ সদস্যরা একের পর এক সাহসী অভিযান পরিচালনা করছে। নির্বাচনকালীন কোনো অপরাধী ছাড় পাবে না। আমরা সকল সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।”

সিদ্দিরগঞ্জবাসী আশা করছেন, ওসি মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) সেদিনের মতো সততা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে সেবা অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *