কামরুল ইসলাম:
আনোয়ারা উপজেলা ৯নং পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোঠা সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ বাবা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহা-নামযজ্ঞ ও প্রাক-মহতি ধর্ম সম্মেলনের শুভ উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর. কে দাশ রূপু।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি)। ধর্মীয় আলোচনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, লেখক এবং পরিষদের আজীবন সদস্য প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছিরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ, বিএনপির নেতা মোঃ হানিফ, সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ এরশাদ, ৯নং পরৈকোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি অপু বড়ুয়া, ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহেল, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মামুনুর ইসলাম শহীদ, মোঃ নুরুল আবছার এবং ধর্মীয় আলোচক বাবু চাঁনহরি মন্ডল ও বাবু লিটন শীল।
ধর্ম সম্মেলনের সভাপতিত্ব করেন বাবু চাঁনহরি মন্ডল এবং সঞ্চালনা করেন মাস্টার সৈকত শীল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবু প্রিয় রন্জন শীল, চম্পক শীল, দিপক শীল, গোপাল শীল, জয় শীল, রাজু শীল, শিশান্ত শীল এবং কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকসহ অসংখ্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পূর্ববর্তী সরকারের কর্মকাণ্ডের প্রতি সমালোচনা জানিয়ে বলেন, “উন্নয়নের নামে তারা শুধুই দূর্নীতি করেছে। সাধারণ মানুষের জীবন-ঘর রক্ষা করতে তারা দেশ ছেড়ে পালিয়েছে।” তারা আশ্বাস দেন, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মন্দির ও আশেপাশের রাস্তাঘাট উন্নয়নে সর্বদা জনগণের পাশে থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দিরে আয়োজন করা অষ্টপ্রহরব্যাপী মহা-নামযজ্ঞে উপস্থিত ধর্মপ্রাণ ও সাধারণ মানুষরা অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। ধর্মীয় অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে এক ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রেরণা জাগিয়েছে।