বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা

প্রভাস চক্র্র্ত্তী,বোয়ালখালী:

বোয়ালখালী উপজেলা কালাইয়ারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। অভিযানে সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ।

ম্যাজিস্ট্রেট জানান, কয়েকটি দোকানে ট্রেড লাইসেন্স ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, বাজারে অনিয়ম, ওজনে কম দেওয়া এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত নজরদারি চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *