লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আবু সায়েদ:

০৬ মার্চ ২০২৬ ইং তারিখ (শুক্রবার) রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা: মৃত শাহাবুদ্দিন, সাং পাঁচঘরিয়া, থানা চাটখিল, জেলা নোয়াখালী। আরিফ (৩৬), পিতা: নুরুল ইসলাম, লক্ষ্মীপুর সদর। মোঃ ফাইম (২১), পিতা: নুর হোসেন, সাং রাজিবপুর, লক্ষ্মীপুর সদর।

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *