মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছেন আল্লামা মামুনুল হক।
আলেম-উলামা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনসমূহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
আগামী ১১ মার্চ ২০২৬, বুধবার, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোল্লাহাট মডেল মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে এলাকার আলেম-উলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত থাকবেন।