ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া কামাল মিয়ার কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ কামাল মিয়া (৪৫)। তিনি দক্ষিণ শিয়ারচর এলাকার আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার পরিচয় নিশ্চিত করেন।

পরে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *