বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা

মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। শনিবার দুপুর ১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, দল তার যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে নারীদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বিশেষভাবে বাগেরহাটবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি নির্বাচিত হতে পারলে বাগেরহাটের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি আমাকে সুযোগ দিলে বাগেরহাটের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *