কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণ প্রকল্পের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন সুমন:

ঘূর্ণিঝড় মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় একটি বিশেষ উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল) কুতুবদিয়া উপজেলা হলরুমে ‘স্টার্ট নেটওয়ার্ক’-এর সহযোগিতায় এবং ‘কোস্ট ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।

‘ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণ প্রকল্প-৩ (সিপিসিআরবি-৩)’ এর আওতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: • মো: ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অসীম কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা। মো: আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, সাবেক চেয়ারম্যান, উত্তর ধুরুং ইউনিয়ন। ওসমান, উপজেলা সিপিপি টিম লিডার। মো: ইউসুফ, প্রধান শিক্ষক, লেমশীখালী উচ্চ বিদ্যালয়। মো: মোস্তান মাহমুদ, প্রধান শিক্ষক, রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনা
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান বলেন,
“অবহেলিত ও দুর্যোগকবলিত এই এলাকায় সময়োপযোগী প্রকল্প নিয়ে আসার জন্য আমি কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এই প্রকল্পের সকল কার্যক্রমে আমার এবং আমার আওতাধীন সকল দপ্তরের পূর্ণ সহযোগিতা থাকবে। দুর্যোগ মোকাবিলায় যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব।”

সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ
সমন্বয় সভায় উপস্থিত বক্তারা প্রকল্পের কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো:
কমিটি গঠন: দুর্যোগকালীন সময়ে শেল্টারগুলোতে যে সকল উপকরণ প্রদান করা হবে, তা রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।
তালিকা প্রণয়ন: শেল্টারভিত্তিক উপকরণের একটি পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো: বাবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মো: আব্দুল্লাহ, রিফাত সুলতানা (পিএসি – সেফগার্ডিং) এবং মো: মামুন সৈয়দ, উপজেলা সমন্বয়কারী, সিপিসিআরবি-৩ প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *