কেন্দুয়ায় সাবেক দুইবারের ইউপি সদস্য রুবেল মিয়া সকলের দোয়া প্রার্থী

মোশারফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধলপা ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মোঃ রুবেল মিয়া সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ধলপা দুইআনি পাড়া গ্রামের মৃত মোঃ লোকমান হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রুবেল মিয়া ধলপা ইউনিয়ন পরিষদে দুইবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রামপুর আনোয়ার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি জিয়া আদর্শের অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি জাসাস-এর ইউনিয়ন কমিটির আহ্বায়ক এবং একটি মানবাধিকার সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করছেন।

এ বিষয়ে মোঃ রুবেল মিয়া বলেন, তিনি তার রাজনৈতিক আদর্শ ও মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান এবং সকলের দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *