সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক, থানায় মামলা

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, স্থানীয় জনসাধারণ কর্তৃক ১০ এপ্রিল ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ইয়াবা কারবারি আটকের ঘটনায় এসআই (নিঃ) মামুন হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

সূত্র জানায়, ৯ এপ্রিল আনুমানিক রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমিরা পাড়ার এনামুল হক শাহীনের বসতঘরের পেছনে স্থানীয় জনসাধারণ ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ইয়াবা কারবারিকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত আসামিরা হলো—

১। মোঃ সরওয়ার উদ্দিন রমজান (২৯), পিতা: মৃত এস্তাফিজুর রহমান, মাতা: ফাতেমা বেগম, সাং: বড় দুয়ারা (হারুন সওদাগরের বাড়ি), ৭ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়ন, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

২। মোঃ শাহেদুল ইসলাম (২৮), পিতা: মৃত শামছুল ইসলাম, মাতা: রওশন আক্তার, সাং: বড় দুয়ারা (মুকুল আহমদের বাড়ি), ৭ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়ন।

৩। মোঃ হাবিবুর রহমান (২৭), পিতা: মৃত আবুল হোসেন, মাতা: রোকেয়া বেগম, সাং: নতুন পাড়া (আবুল খায়েরের বাড়ি), ৪ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়ন, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

৪। মোঃ সানোয়ার হোসেন (২৬), পিতা: মনির আহমেদ, মাতা: ছেনোয়ারা বেগম, সাং: সুয়ালক বাজার (মনির আহমদের বাড়ি), ১ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর সুয়ালক ইউনিয়ন, থানা: বান্দরবান সদর, জেলা: বান্দরবান।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, “ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতকানিয়া থানার এফআইআর নং-১২, তারিখ: ১০ এপ্রিল ২০২৬; ধারা: ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *