মোহাম্মদ হোসেন হ্যাপী:
সাংবাদিক সমাজের কল্যাণে অধিকার দাবি ও আদায় এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে ২০২৫ সালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU)-এর আত্মপ্রকাশ ঘটে। ১২ এপ্রিল রোববার সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি (২০২৬-২০২৮)-এর নাম ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি দৈনিক আমার সময় প্রতিনিধি ও নিউজ পোর্টাল বর্তমান সংবাদবিডি২৪ডটকম-এর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু এবং সাধারণ সম্পাদক দৈনিক ভোরের সময় প্রতিনিধি ও বিদ্যুৎ টাইমস-এর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।
১২ এপ্রিল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আনিসুল হক হীরা (দৈনিক আজকের নীর বাংলা), সহ-সভাপতি পদে মোঃ আসলাম মিয়া (দৈনিক ঢাকা প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন (দৈনিক বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক পদে এম. আর. হায়দার রানা (দৈনিক সবার কণ্ঠ), অর্থ সম্পাদক পদে আবুল কালাম সরদার (সাপ্তাহিক রুদ্র কণ্ঠ), পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ শাহ আলম (এনএএন টিভি), দপ্তর ও প্রচার সম্পাদক পদে হারুন অর রশিদ সাগর (দৈনিক দেশের আলো), আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাড. সাহিদুল ইসলাম টিটু (দৈনিক জন্মভূমি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মোজ্জাম্মেল হোসেন লিটন (দৈনিক অগ্রবাণী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জাকির আহমেদ (দৈনিক খবর প্রতিদিন)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন— এইচ. এম. সেকান্দার আলী (দৈনিক রুদ্র বার্তা), সোহেল গাজী (বিজয় টিভি), মুন্না খান (সময়ের কণ্ঠস্বর), আল আমিন (দৈনিক এশিয়ান এইজ), মোঃ কাউছার হোসেন (দৈনিক ভোরের সময়), মোঃ সাজ্জাদ আহমেদ খোকন (দৈনিক অন্য কণ্ঠ), ওয়ারদে রহমান (রুদ্র কণ্ঠ), মোঃ শাহ আলম (দৈনিক সবার কণ্ঠ), মোঃ শাহিন আহমেদ (সাপ্তাহিক দুর্নীতির চিত্র)।
উল্লেখ্য, ‘সত্যের পথে, সাংবাদিকদের ঐক্যে’ স্লোগানকে ধারণ করে গত বছরের ২৫ জুন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) স্থানীয় সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর থেকেই যথাসাধ্যভাবে সাংবাদিকদের কল্যাণে ও সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন।