নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আজ ১৩ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তার জন্য মঞ্জুরকৃত চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন মন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ শাখার সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং অসহায় মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি উপকারভোগীদের যথাযথভাবে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *