বালুখালী ক্যাম্পে দুই হত্যাকাণ্ডের পর আত্মগোপনে রফিক, অভিযোগের তীর নানা অপকর্মের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ এ সাম্প্রতিক দুই হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা রফিক নামে এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ৬ ও ৭ মে ক্যাম্পে সংঘটিত পৃথক দুই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

অভিযোগ রয়েছে, রফিক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থেকে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন।

টাকার বিনিময়ে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের জন্য অবৈধভাবে রোহিঙ্গা পরিচয়পত্র তৈরি করে দেওয়ার তথ্যও রয়েছে। পাশাপাশি উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে সিগারেট বিক্রিসহ নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর নিজের অপকর্ম আড়াল করতে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।

জানা যায়, অভিযুক্ত রফিক বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ এর বাসিন্দা এবং তিনি সৈয়দুর রহমানের ছেলে।

তিনি বর্তমানে টেকনাফের শাহপরীর দ্বীপে অবস্থান করছেন বলে জানা গেছে।

আসছে পর্ব-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *