Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কর্ণফুলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ - দৈনিক স্বাধীন সংবাদ

কর্ণফুলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

কামরুল ইসলাম:

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী নতুন ব্রিজের ১ নম্বর সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি পিতা এবং আহত ব্যক্তি তার ছেলে হতে পারেন। তারা দুজনই মোটরসাইকেলে আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকের দিকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল যাচ্ছিল। ১ নম্বর সিঁড়ি এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *