ঈদগাঁওতে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় ছুরিকাঘাতে হামিদ নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২ জুন ২০২৬) জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক বিরোধকে কেন্দ্র করে হামিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিহত ও অভিযুক্তের পূর্ণ পরিচয় জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *