Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নলছিটিতে মাদক বিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

নলছিটিতে মাদক বিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন মাদক বিরোধী সোসাইটির উদ্যোগে স্থানীয় কুশঙ্গল বটতলায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনগণকে নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম।

মোঃ এবাদুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আল আমিন হাওলাদার, শাহাচান হাওলাদার, মকিম হোসেন, আঃ রহিম, কবির হোসেন, আবু মুসা সরদার, মোঃ সোহাগ হোসেন প্রমুখ।

বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সব ধরনের সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এ সময় তারা সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কাছেও সহায়তা কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ আক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *