Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতকানিয়ার ঢেমশায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু - দৈনিক স্বাধীন সংবাদ

সাতকানিয়ার ঢেমশায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঢেমশা বোর্ড অফিসের পূর্ব-উত্তর পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার ঢেমশা ইউনিয়নের দরবেশপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি হাঙ্গরমুখ এলাকায় এবং বাবার বাড়ি সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়াপাড়ায়। তার স্বামীর নাম নজির আহমদ এবং পিতার নাম আব্দুচ ছালাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন অতিক্রম করে সাতকানিয়ার ঢেমশা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৬টার দিকে নুরুন্নাহার ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন সিকো জানান, সকাল পৌনে ৭টার দিকে তিনি রেললাইনের মাঝখানে এক নারীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার নামে এক নারী নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে মরদেহ তার ওয়ারিশদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *