ê
স্টাফ রিপোর্টার:
মাদারীপুর জেলাধীন শিবচর থানায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি লাভের পর (০৯ জুন-২০২৬) রোজ: মঙ্গলবার শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পৌঁছালে জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন।ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
মাননীয় ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন,সেরা নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।
এছাড়াও থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।