সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন ও এএসআই এস এম ইলিয়াসের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা- মোঃ ফজলুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া, ওয়ার্ড নং- ৭, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা ৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *