কিশোরগঞ্জে প্রকাশ্যে ঘুরছে আসামী ,কোন অদৃশ্য ইশারায়,আসামি ধরছে না পুলিশ ?
মুজাহিদ মুক্ত খবর
কিশোরগঞ্জ সদর সার্কিট হাউস সংলগ্ন গাইটালে গত ১৩ ইং মে ২০২৬ ইং তারিখে পূর্ব শত্রুতার জেরে বিবাদী আনিসুর রহমান ও তার পরিবারের লোকজন জাকিরুল ইসলাম শুভ ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। সংবাদ পেয়ে জাকিরুল ইসলাম শুভর পরিবারের লোকজন শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।তার অবস্থার অবনতি হলে হাসপাতালের ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২২/০৫/ ২০২৬ ইং তারিখে কিশোরগঞ্জ সদর থানায় জাকিরুল ইসলাম শুভ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ,মামলা নং- ৪৩ , ধারা – ৩৪১, ৩২৩ ,৩২৬ ,৩০৭ ও ৩৪ পেনাল কোড।
আসামিরা হলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ আনিসুর রহমান খন্দকার (৫৪) পিতা- মৃত মতিউর রহমান খন্দকার ও তার স্ত্রী লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ মনোয়ারা আক্তার খানম (৪০) সাং- গাইটাল সার্কিট হাউজের পিছনে ৪১/১ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ।
মামলা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে বিবাদী আনিসুর রহমান ও তার স্ত্রী মনোয়ারা আক্তার খানম পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশে আঘাত করে কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে বাদী শুভ ও বিবাদী আনিসুর রহমান খন্দকার ও পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বাদীর বাবা আব্দুল জলিল কিশোরগঞ্জ পৌরসভায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।এই অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, উপ সহকারী প্রকৌশলী জনাব ফারুক আহমেদ কে সরে জমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। উপ সহকারি প্রকৌশলী জনাব ফারুক আহমেদ তিনি সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তারই আলোকে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মীর স্বাক্ষরিত একটি নোটিশ বিবাদী আনিসুর রহমান কে গত ১৫-১২ ২০২৫ ইং তারিখে প্রেরণ করেন।
মামলার দীর্ঘ ২০দিন পেরিয়ে গেলেও কিশোরগঞ্জ সদর থানা পুলিশ কোন আসামিকে এ পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কোন অদৃশ্য ইশারায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন বাদী ও তার পরিবার।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার এসআই মোঃ খলিলুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন মামলা হয়েছে আমরা তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো। ধারাবাহিক চলবে