সাঈদ হাসান সানি:
জামালপুরের সরিষাবাড়ীর ফায়ার সার্ভিস সংলগ্ন মেইন রোডের পাশে পরিবেশবান্ধব ও জ্বালানি তেলবিহীন ডায়াং ইকোটার (Dayang Ecooter) চার্জার বাইকের বিক্রয় ও সেবার সুবিধা আরও সহজলভ্য করার প্রয়াসে সরিষাবাড়ী মটরস নামে ডিলার পয়েন্ট খোলা হয়েছে। সরেজমিন থেকে তথ্য সংগ্রহ করে জানা যায়, স্থানীয় ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে মো: ফজলে রাব্বি এবং মমিনুল ইসলাম তরফদারের মালিকানায় সরিষাবাড়ীতে বৈদ্যুতিক মোটরসাইকেল ও স্কুটারের ডিলার কার্যক্রম শুরু করা হয়েছে।
স্থানীয়ভাবে বৈদ্যুতিক মোটরসাইকেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সরিষাবাড়ী মটরস নামে সরিষাবাড়ীতে ইলেকট্রিক বাইক বিক্রয় ও গ্রাহকসেবা কার্যক্রম পরিচালনা করছে। ফলে এখন সরিষাবাড়ীর ক্রেতাদের জামালপুর শহরে না গিয়েও চার্জার বাইক সম্পর্কে তথ্য, বিক্রয়োত্তর সেবা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া সহজ হয়েছে।
পেট্রোলের বাড়তি খরচ এড়াতে এবং পরিবেশ দূষণ কমাতে অনেকেই এখন চার্জার বাইকের প্রতি আগ্রহী হচ্ছেন। একবার চার্জে দীর্ঘ পথ চলার সুবিধা এবং তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের কারণে ডায়াং ইকোটার বাইক জনপ্রিয়তা পাচ্ছে।
ব্যবসায়ী ও ব্যবহারকারীদের মতে, সরিষাবাড়ীতে চার্জার বাইকের ডিলার পয়েন্ট চালু হওয়ায় স্থানীয় বাজারে আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে।
এ বিষয়ে সরিষাবাড়ী মটরস-এর স্বত্বাধিকারী মো: ফজলে রাব্বি এবং মমিনুল ইসলাম তরফদারের সঙ্গে কথা বলে জানা যায়, সরিষাবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের কথা মাথায় রেখে তারা ডায়াং ইকোটার চার্জার বাইকের ডিলারশিপ নিয়েছেন। এই ডিলারশিপের মাধ্যমে যেকোনো চাকরিজীবী ৫০% ডাউন পেমেন্টের মাধ্যমে স্বল্প লাভে শর্তসাপেক্ষে এখান থেকে চার্জার বাইকগুলো ক্রয় করতে পারবেন। তারা আরও জানান, কেউ যদি সম্পূর্ণ নগদ টাকায় এই বাইকগুলো ক্রয় করেন, সে ক্ষেত্রে বিশেষ কমিশন দেওয়া হবে। এছাড়া এই ডিলার পয়েন্ট থেকে খুচরা বিক্রয়ের পাশাপাশি পাইকারি বিক্রয়ও করা হয়।
পরিশেষে মালিকপক্ষ সরিষাবাড়ী উপজেলার সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে জানান, আপনারা অবশ্যই আমাদের এই ডিলার পয়েন্ট থেকে আপনাদের পছন্দনীয় পরিবেশবান্ধব ডায়াং ইকোটার চার্জার বাইক ক্রয় করে উচ্চমূল্যের পেট্রোল ব্যবহার পরিহার করুন।