বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৯ জুন সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির কমিটির প্রধান উপদেষ্টা সমীরণ দাশ তপনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক বাবু দাশ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বলরাম চক্রবর্ত্তী। সম্মেলনের শুভ উদ্বোধন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অমিতাভ চৌধুরী টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক তপন চক্রবর্ত্তী, সদস্য সচিব শিক্ষক রূপক কান্তি ঘোষ, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তী, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সামসুদ্দীন এবং বৈলতলী ইউনিয়ন বিএনপির নেতা জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন সরকার, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সৈকত দাশ ইমন, সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি খগেন্দ্র নাথ, বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্যামল দাশ বুলবুল, সাবেক সভাপতি রূপম দেব, বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ হোড় কেশব, বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দেব, শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির উন্নয়ন কমিটির সভাপতি কনক দাশ গুপ্ত, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নারায়ণ চক্রবর্ত্তী, অসীম দেব, সাংবাদিক গৌতম দাশ, অজিত দাশ, সুকোমল পাল, শিমুল পাল প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে অসীম চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জয় দাশ নির্বাচিত হন। এছাড়া সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে সুকোমল পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মিন্টু কুমার নাথ নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *