
`সোলায়মান আজাদ মীরসরাই`
বুধবার (২৪ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর ইউনিয়ন শাখার আয়োজনে ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা মো. মামুন উর রশিদের সঞ্চালনায় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্তে¡ এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. আজিজুল হক মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শামসুদৌহা মামুন, যুগ্ম আহবায়ক মীর্জা মো. মোমিন। এসময় বিএনপি নেতা জহুরুল হক ধনা মেম্বর, গিয়াস উদ্দিন ভূঁইয়া, নাজিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব জামশেদ আলম সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার নব গঠিত কমিটিতে মনোনীত হওয়া সহ-সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, মানবাধিকার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর উদ্দিন অভি, সদস্য জিয়ান উদ্দিন, সাইফুল ইসলাম খোকনকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।