ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন

সূর্য আহমেদ মিঠুন:

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল সিদ্ধিরগঞ্জ থানার বার্ষিক পরিদর্শন করেছেন। রবিবার (২৮ জুন ২০২৬) তিনি থানায় পৌঁছালে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার কর্মকর্তাদের মামলা তদন্ত, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যথাযথ আইনি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *