ড্রেন সংস্কারে স্বেচ্ছাশ্রমে নেমে প্রশংসিত মেয়র প্রার্থী ওমর ফারুক

আব্দুর রশিদ:

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজের পাশে সরকারপাড়া এলাকায় আজ সকাল ৯টায় জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে সশরীরে ড্রেন সংস্কার কাজে অংশ নেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও মেয়র প্রার্থী প্রভাষক মোঃ ওমর ফারুক।

স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিষ্কার থাকায় পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়। এতে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল বলে জানান এলাকাবাসী। বিষয়টি জানতে পেরে তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ড্রেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় প্রভাষক মোঃ ওমর ফারুক বলেন, “জনপ্রতিনিধির মূল দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। নাগরিক সমস্যার সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য সমাজ ও আমাদের বসবাসের জন্য একটি সুন্দর পৌরসভা গড়ে তোলা সম্ভব।”

স্থানীয় বাসিন্দারা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অন্যদেরও সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।

ওমর ফারুক আরও বলেন, “এখন গাছ রোপণের উপযুক্ত সময়। সবাই বেশি বেশি গাছ রোপণ করি। পরিবেশের ভারসাম্য রক্ষা করি। হতদরিদ্র, গরিব, দিনমজুর ও ভ্যানচালকদের মাঝে রাস্তার মোড়ে মোড়ে সুপেয় পানি পান করান। তিনি এভাবে জনসেবামূলক কাজে সাধারণ মানুষের এগিয়ে আসতে উৎসাহিত করেন। আগামী প্রজন্মের জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *