টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় তিন বছর পর ধর্ষক সাব্বিরের মৃত্যুদণ্ড

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইলে ৯ বছর বয়সী শিশু সামিয়াকে ধর্ষণের দায়ের করা আলোচিত মামলায় দীর্ঘ তিন বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে অভিযুক্ত সাব্বির (২১) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আ ন ম ইলিয়াস মৃত্যুদন্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত, চিকিৎসা প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ সমাজে আতঙ্ক সৃষ্টি করে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানান, তারা আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করবেন।
উল্লেখ্য, বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার আগে উচ্চ আদালতের অনুমোদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *