Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সভাপতি নাদিম হাসান, সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম; আগামী দুই বছরের জন্য অনুমোদিত হলো বিশাল কলেবরের নেতৃত্ব - দৈনিক স্বাধীন সংবাদ

সভাপতি নাদিম হাসান, সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম; আগামী দুই বছরের জন্য অনুমোদিত হলো বিশাল কলেবরের নেতৃত্ব

মোঃআনজার শাহ

তারুণ্য, অধিকার ও সমৃদ্ধির স্লোগানকে সামনে রেখে দেশের যুবসমাজের অধিকার আদায়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সই করেন সংগঠনের সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মোঃ মুনতাজুল ইসলাম।
দীর্ঘ পরিকল্পনা ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে গঠিত এই বিশাল কলেবরের কমিটিতে স্থান পেয়েছেন শতাধিক নিবেদিতপ্রাণ যুবনেতা। নতুন নেতৃত্ব সংগঠনটিকে দেশজুড়ে যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুমোদিত কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন সভাপতি নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ মুনতাজুল ইসলাম। তাঁদের সঙ্গে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান সকাল, আহসান হাবিব, জুলফিকার ধনী, এরশাদুল হক, আসমাউল হোসেন, অংকুর দাস অপু, মাহফুজুর রহমান তুহিন, সখিনা বেগম সংগীতা, মোঃ আলম হোসেন, জাহাঙ্গীর আলম হিরণ ও ফয়সাল আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ সৈয়দ প্লাবন আহমেদ, সৈয়দ রাসেল মুন, আইয়ুব আল আনসারী, সানি সারোয়ার, হাবিবুর রহমান (অর্থ সমন্বয়কারী), প্রকৌশলী আতিকুর রহমান (গণমাধ্যম বিষয়ক), রুহুল আমিন খান, মোঃ তারিকুর রহমান, মোঃ জনি, আলাউদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, ফয়সাল সরকার, মোঃ নুর হোসেন, ফরিদ খান, মোঃ আবু নাসিম, ওবায়দুল ইসলাম শুভ, মোঃ ইলিয়াস হোসেন, রেজাউল করিম (লেবানন প্রবাসী) এবং হালিম কাজী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সবুজ সেরনিয়াবাদ। তাঁর সঙ্গে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ সাব্বির রহমান, মোঃ ফারুক হোসেন, রনি কে রুহি, স্বপন খান, মোঃ মাসুস বিল্লাহ, আবু বক্কর, আশিকুর রহমান শিশির, মোঃ মেহেদী হাসান, আব্দুল আজিজ, মোঃ ইকবাল মাহমুদ, মোঃ আসাদুল ইসলাম, মোঃ শেখ রুবেল, মোঃ কামাল, আর কে রাকিব, মোঃ কবির হোসেন, মোঃ রসুল করিম, সোহেল রানা, মেহেদী হাসান সানী, মোঃ বদরুল হোসেন বিদ্যুৎ, শাহ আলম ভূঁইয়া এবং আল আমিন আহমেদ।

দপ্তর সম্পাদক হয়েছেন কাউসার আলী, তাঁর সঙ্গে উপ-দপ্তর সম্পাদক প্রকৌশলী রাজিব হোসেন ও নাঈম হোসেন। অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাহাবুবুর রহমান জসিম এবং সহ-অর্থ সম্পাদক মাসুদ খান।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন শামিম আহমেদ, সহ-সম্পাদক মোঃ রুবেল। মানবাধিকার বিষয়ক সম্পাদক জেসিনা মোরশেদ প্রাপ্তি, সহ-সম্পাদক ইমরান কাজী। আইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম ফাহিম, সহ-সম্পাদক সারোয়ার জাহান নূর।
ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক হয়েছেন মুফতি নাঈম হোসেন, সহ-সম্পাদক মোল্লা ইব্রাহিম, আর সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাসেল সিকদার। নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুবর্ণা আক্তার সোনালী, সহ-সম্পাদক বেনজির আলম মৌ। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুল মান্নান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আবু হুরাইরা, সহ-সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ টুটুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-সম্পাদক মোমিনুর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
পর্যটন বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সহ-সম্পাদক মোঃ আরিফ হোসেন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সম্পাদক মোঃ রেজাউল করিম। পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সম্পাদক মোঃ রাজু রায়হান।

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন (প্রবাসী)। দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ওসমান খান রুবেল, সহ-সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সুমন, সহ-সম্পাদক জে. এ. তোফায়েল।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল আমিন আহমেদ, সহ-সম্পাদক মোঃ ইয়াসিন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-সম্পাদক মোঃ বেলাল উদ্দিন। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক টিটুল ইসলাম টুটুল, সহ-সম্পাদক মোঃ বিল্লাল মিয়া।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম আহমেদ ও মোঃ ইব্রাহীম।

নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ যুবসমাজের কণ্ঠস্বর হয়ে আরও শক্তিশালী ভূমিকায় আত্মপ্রকাশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও গতিশীলভাবে কাজ করে যাবে। “তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার”—এই স্লোগানকে ধারণ করে নতুন এই নেতৃত্ব দেশের যুবসমাজের প্রতিনিধিত্ব করবে বলে প্রত্যাশা সংগঠনটির নেতাকর্মীদের।
নবগঠিত এই কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *