Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বরুড়ায় ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

বরুড়ায় ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে গতকাল শনিবার (১৮ জুলাই) এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (নিরস্ত্র) শুভ কুমার শীলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল অভিযান পরিচালনা করে। শনিবার (১৮ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে বরুড়া থানাধীন পৌরসভাস্থ মৌলভীবাজার এলাকায় জনৈক আব্দুল্লাহর মালিকানাধীন আব্দুল্লাহ স্টোরের সামনে রাস্তার উপর থেকে আসামি আহসান উল্লাহকে (২৮) আটক করা হয়।
আটক আহসান উল্লাহর পিতার নাম মৃত আনোয়ার হোসেন। তাঁর বাড়ি বরুড়া থানার পাঠানপাড়া (মোল্লা বাড়ি) গ্রামে। তল্লাশি চালিয়ে তাঁর দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
এ ঘটনায় বরুড়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বরুড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে থানা পুলিশ। এলাকায় মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *