Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নড়াইলের কালিয়ায় রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের ওপর হামলা - দৈনিক স্বাধীন সংবাদ

নড়াইলের কালিয়ায় রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের ওপর হামলা

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে রাসেল শেখ ওরফে হাসুমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে এলাকাবাসী মিলন নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুরো দেওয়াডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *