কুমিল্লা-৯ আসনের এমপি মো. আবুল কালামের ছোট ভাইয়ের ইন্তেকালে উদবাতুল বারী আবুর গভীর শোক প্রকাশ

মোঃআনজার শাহ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের  সংসদ সদস্য ও জননেতা  মো. আবুল কালাম এমপি মহোদয়ের ছোট ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবু।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, একজন প্রিয়জনের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। এই শোক সহ্য করার শক্তি মহান আল্লাহ তাআলা যেন পরিবারের সবাইকে দান করেন।

উদবাতুল বারী আবু আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে তাঁর অসীম রহমতে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *