মাদারীপুরে স্কুলে পড়া না পারা ও দুষ্টুমি করায় শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে

রকিবুল হাসান: প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ওই প্রধান শিক্ষকের বিচার ও তার প্রত্যাহার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ৬৩ নম্বর মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অন্তত ১০ জন অভিভাবক বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন। তিনি বিদ্যালয়ে অধ্যায়নত শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, দুর্ব্যবহার, পড়া না পারা বা দুষ্টুমি করলে মারধরসহ কর্মক্ষেত্রের নিয়মনীতি ও শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড করে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিভাবকরা অভিযোগ জানালেও তিনি কোন কিছু কর্ণপাত করতেন না। একজন প্রধান শিক্ষকের এ ধরণের আচারণের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পায় বলেও অভিযোগ করেন অভিভাবকরা। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা অবিলম্বে প্রধান শিক্ষক মিজানুর রহমানের প্রত্যাহারের দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *