দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরুড়া উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

মোঃআনজার শাহ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (যুবদল) বরুড়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজী মমিনুল হক লিটন। উদ্যমী ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি ঘোষণার পর থেকেই বরুড়াজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. সোহেল ফারভেজকে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সেলিম মিয়াজী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সুমন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

দলীয় সূত্রের দাবি, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্দেশনায় এ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বিষয়টিকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা যায় দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব সংগঠনের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সময়োপযোগী নেতৃত্ব, কর্মীবান্ধব উদ্যোগ এবং সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে বরুড়া উপজেলা যুবদল আগামী দিনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুসংহত রেখে রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার ক্ষেত্রে নতুন কমিটির সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

দলীয় সূত্র জানায়, নবগঠিত এ আংশিক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্যম সৃষ্টি হবে। বিএনপির ঘোষিত আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নতুন নেতৃত্ব কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *