দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী তিন বছরের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে আফিল উদ্দীন আহমদ সভাপতি এবং সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের হলরুমে সমিতির সদস্য ও ঠিকাদারদের উপস্থিতিতে আলোচনা শেষে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নির্বাচন কমিশনার মো. ইলিয়াছ বাবুল নবনির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে আফিল উদ্দীন আহমদ সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. ইলিয়াছ বাবুল সিনিয়র সহ-সভাপতি, মাহাবুবুল আলম চেয়ারম্যান ও জহির উদ্দিন আহমদ সহ-সভাপতি, মো. ইউছুফ সিনিয়র যুগ্ম সম্পাদক, কামাল হোসেন ও ফরহাদুল ইসলাম টিপু যুগ্ম সম্পাদক, মোহাম্মদ কুতুবউদ্দিন সাংগঠনিক সম্পাদক, টিংকু ধর সহ-সাংগঠনিক সম্পাদক, আসহাব উদ্দিন ভূঁইয়া অর্থ সম্পাদক, আব্দুল জাব্বার মানিক প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাজী মোহাম্মদ আমির হোসেন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নুরুল আমিন ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ আলী মুন্সি, আরিফুল ইসলাম সুমন, আবদুর রহমান সামা, মো. ফোরকান বিন সোলাইমান ও মোহাম্মদ মহসিন চৌধুরী।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সমিতির ঐক্য, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ঠিকাদারদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।