জবির এআইএস বিভাগে “সাজিদ থেকে জুলাই : স্বপ্ন, সাহস ও সংগ্রামের গল্প ” শীর্ষক পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আতাউল্লাহ আল আহাদ জবি প্রতিনিধি

জুলাই বিপ্লব ২০২৪-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস)  বিভাগের ১৪তম ব্যাচের তুখোর মেধাবী শিক্ষার্থী ২৪ এর আন্দোলনের একমাত্র জবির শহীদ শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদ-এর আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস এর দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এআইএস ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত হয় “সাজিদ থেকে জুলাই : স্বপ্ন, সাহস ও সংগ্রামের গল্প।” শীর্ষক পাবলিক স্পিকিং প্রতিযোগিতা।

সোমবার (৩ আগস্ট ২০২৬) এআইএস বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিযোগিরা
‘আমার চোখে জুলাই বিপ্লব’
‘শহীদ সাজিদের স্বপ্ন আমাদের দায়িত্ব ‘
‘৭১ থেকে ২৪ : আমাদের শিক্ষা ‘
‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ : প্রত্যাশা ও বাস্তবতা ‘
‘জবির আন্দোলন, সংগ্রাম ও প্রাপ্তির হিসাব’
এই পাঁচটি বিষয়ের উপর তাদের বক্তব্য তুলে ধরেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আব্দুল কাইয়ুম ( ১৯ ব্যাচ) , দ্বিতীয় স্থান অধিকার করে তামান্না আক্তার ( ১৯ ব্যাচ এবং তৃতীয় স্থান অধিকার করে তাফহিম রাফি ( ১৮ ব্যাচ।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এআইএস ডিবেট ফোরামের মডারেটর প্রফেসর ড. আব্দুল মান্নান,
অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আলী নূর এবং সভাপতিত্বে ছিলেন এআইএস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *