খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে কুমিল্লায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:-

বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
এই উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাঁর রাজনৈতিক ও গণতান্ত্রিক ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হবে।
নেতাকর্মীরা জানান, কর্মসূচিতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও দেশের মানুষের জন্যও বিশেষ দোয়া করা হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *