সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

কামরুল ইসলাম:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৩৯ মিনিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার প্রসারে সংশ্লিষ্টদের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর চট্টগ্রাম সফরের সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও গণমাধ্যমের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *