খসরু মৃধা:
রবিবার, ১৩ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এমপি, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব একেএম ফজলুল হক মিলন, এমপি, গাজীপুর-৫; জনাব মোঃ মজিবুর রহমান, এমপি, গাজীপুর-১; জনাব এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, এমপি, গাজীপুর-৩; জনাব সালাউদ্দিন আইয়ুবী, এমপি, গাজীপুর-৪; জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর জেলা; সিভিল সার্জন, গাজীপুর; প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন; আনসার, বিজিবি, এসআরবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি সহ গাজীপুর জেলা পর্যায়ের সরকারি সকল কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, মিথ্যা মামলা ইত্যাদি সকল ধরনের অপরাধ বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা আলোচনা করা হয়।
আজকের মিটিংয়ে যা আলোচনা করা হয়েছে, সেগুলোর কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে আগামী মিটিংয়ে সর্বপ্রথম আলোচনা করা হবে বলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি মহোদয় জানান।
পরিশেষে, আজকের অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা প্রশাসক মহোদয় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের জেলা আইন-শৃঙ্খলা সভা শেষ করেন।