Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বন্দর উপজেলা সফর করলেন জেলা প্রশাসক রায়হান কবির - দৈনিক স্বাধীন সংবাদ

বন্দর উপজেলা সফর করলেন জেলা প্রশাসক রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির বন্দর উপজেলা সফর করেছেন। সফরকালে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের গতিশীলতা ও মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)।

সফরসূচির শুরুতেই জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগত সেবাপ্রার্থীদের জন্য নবনির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’-এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এরপর জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন। এরপর মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। উভয় ভূমি অফিস চত্বরেই তিনি বৃক্ষরোপণ করেন এবং ভূমিসেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সমগ্র পরিদর্শনকালে বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *