আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
বিধ্বস্ত যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড ইউনিটের বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড জানায়, তাদের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান মিশিগানের ট্রাভার্সি শহরে বিধ্বস্ত হয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ইজেকশন ব্যবস্থার মাধ্যমে বের হয়ে যান। ফলে পাইলটের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া বিমানটি যে এলাকায় আছড়ে পড়েছে, সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।
এয়ার ন্যাশনাল গার্ড মার্কিন বিমান বাহিনীর একটি রিজার্ভ শাখা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা রক্ষায় এ বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এদিকে, মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর গ্রে পিটার্স জানিয়েছেন, তারা দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এ ঘটনা–সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।
আন্তর্জাতিক ডেস্ক