মৃত্যুর প্রহর গুনছেন ৯০ বছরের বাবা, অপেক্ষা নিখোঁজ ছেলের

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের সাধু রামচন্দ্র দাস প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ। দীর্ঘদিন ধরে ছেলের কোনো সন্ধান না পেয়ে প্রায় ৯০ বছর বয়সী বাবা শ্রী শরৎচন্দ্র দাস এখন মৃত্যুশয্যায়। জীবনের শেষ সময়ে একবার হলেও ছেলেকে দেখতে চান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, সাধু রামচন্দ্র দাস বিয়ের পর লালমনিরহাটে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় পাঁচ বছর আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান পাননি।

এদিকে বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন সাধু রামচন্দ্র দাসের বাবা শ্রী শরৎচন্দ্র দাস। বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। ছেলের ফিরে আসার আশায় এখনো পথ চেয়ে আছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, সাধু রামচন্দ্র দাস বর্তমানে কোথায় আছেন কিংবা তার সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলের অপেক্ষায় থাকা বৃদ্ধ বাবার এখন একটাই আকাঙ্ক্ষা—জীবনের শেষ সময়ে যেন একবার হলেও ছেলেকে চোখের সামনে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *