স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়েছে জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। সেই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী জিম্বাবুইয়ান লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন তিনি।
৪০ বছরে পা দেওয়া ক্রেমার ২০১৮ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন। ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর জিম্বাবুয়ে দলের চতুর্থ চল্লিশোর্ধ্ব ক্রিকেটার হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হলেন তিনি।
চোটের কারণে বাদ পড়া ওয়েলিংটন মাসাকাদজা ও বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির জায়গায় একাদশে এসেছেন আর্নেস্ট মাসুকু ও গ্রায়েম ক্রেমার।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কায়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি ম্যাধভেরে, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, আর্নেস্ট মাসুকু ও ব্লেসিং মুজারবানি।