বনানীর আহমেদ টাওয়ারে বায়িং হাউজের অফিসে আগুন, হতাহত নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর বনানীতে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় বায়িং হাউজের একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারের পাশে অবস্থিত আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ২৩ তলায় থাকা একটি বায়িং হাউজের অফিসে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, বিকেল ৫টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *