ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক কারবারির কারাদণ্ড

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা ৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী এবং ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা মণ্ডলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চোলাই মদ পান করে উচ্ছৃঙ্খল আচরণ এবং এলাকায় পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে নুরুল আলম (৫৪), মোহাম্মদ হাছান (২৫) ও বেদারুল ইসলাম (৩০)-কে চোলাই মদসহ আটক করা হয়।

আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নুরুল আলমকে ১৫ দিনের, মোহাম্মদ হাছানকে ৩ দিনের এবং বেদারুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৬০০ টাকা (২০০×৩) অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, “ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে ও মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *