মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, যাত্রাবাড়ীতে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক:

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামীকাল ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও মা ইলিশ সংরক্ষণে জেলে ও সংশ্লিষ্টদের সচেতন করতে যাত্রাবাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকার বিষয়ে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান, পরিদর্শক জামাল, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি কাজী ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক বাবুল সাদাগরসহ সংশ্লিষ্ট মৎস্যজীবীরা।

সভায় বক্তারা বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নির্ধারিত ২২ দিন সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা জরুরি। এ সময় ইলিশ আহরণ ও কেনাবেচা বন্ধ রাখার পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের নির্ধারিত এলাকায় ইলিশ আহরণ বন্ধ থাকবে। একই সময়ে সারাদেশে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *