বোয়েসেল এমডির সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বোয়েসেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি প্রেরণ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সাক্ষাৎ দুই দেশের শ্রমবাজারে সহযোগিতা আরও বাড়ানো এবং বাংলাদেশি কর্মীদের জন্য ব্রুনাইয়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *