বিশ্ব শিশু দিবসে নৃত্যে মুগ্ধতা ছড়ালেন স্নিগ্ধ রহমান রোদেলা

স্টাফ রিপোর্টার:

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজধানীতে শেষ হলো দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’। মেলার সমাপনী দিন রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা শাখার মেধাবী শিক্ষার্থী স্নিগ্ধ রহমান রোদেলা।

আমরা কুঁড়ি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় শিশু-কিশোরদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক পর্বে রোদেলার নৃত্য পরিবেশনার সময় পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে। তার পরিবেশনায় উপস্থিত অতিথি ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেলার অংশ হিসেবে ‘আমরা কেমন ঢাকা চাই’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত মনোযোগ দিয়ে শোনেন। আলোচনা শেষে শিশু সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়।

এর আগে বিকেলে নগর ভবনের সামনে অভিভাবক ও শিশুরা ‘সাপ্তাহিক ছুটির দিনে কোচিং ক্লাস বন্ধের’ দাবিতে মানববন্ধন করেন। ‘শুক্রবার কোচিং ক্লাস চাই না’ স্লোগানে তারা এই কর্মসূচি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *