নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পুরান ঢাকার উষ্ণ অভ্যর্থনা, ঢাকের বাদ্য এবং চোখধাঁধানো পূজামণ্ডপ তাঁর এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে।
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে এক ভিডিও বার্তা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে তাঁর প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরেন।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সবাইকে শারদীয় শুভেচ্ছা! ঢাকের বাদ্য, চোখধাঁধানো মণ্ডপ এবং পুরান ঢাকার উষ্ণ অভ্যর্থনা—বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা উদযাপনের কী এক দারুণ অভিজ্ঞতা!’