খসরু মৃধা:
২০ অক্টোবর ২০২৬, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরের পূবাইল থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার।
পরিদর্শনকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মহোদয় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে মতবিনিময় করেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার পূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক বাবু বাপ্পী দে, পূবাইল থানা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মনির হোসেন সিকদার বকুল, বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সাবেক কাউন্সিলর আলহাজ সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও এম নজরুল ইসলাম, পূবাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আসাদ হোসেন খান বুলবুল ও সাখাওয়াত হোসেন খান খোকন, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল, পূবাইল থানা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল হোসেন খানসহ পূবাইল থানা বিএনপি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও নেতৃবৃন্দ।