সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দোলাইপাড়ে কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত সমাজ গঠনে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের অসংগতির বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টুটুল, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সম্রাটসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

সভায় আগামী দিনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *