হেল্প ওয়ান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে প্রচার সম্পাদক হলেন সাংবাদিক শামীম শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকার সংগঠন হেল্প ওয়ান ফাউন্ডেশনের (HELP ONE FOUNDATION) কেন্দ্রীয় কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ার।

এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব লায়ন এইচ. এম. রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন নবমনোনীত প্রচার সম্পাদক মোঃ শামীম শাহরিয়ার।

তিনি বলেন, এ মনোনয়ন তাঁর জন্য সম্মান ও গর্বের বিষয়। সংগঠনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি মানবাধিকার রক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং সংগঠনের মানবিক কার্যক্রমের প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা রাখবেন তিনি।

শামীম শাহরিয়ার আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবসেবার মহান লক্ষ্যকে সামনে রেখে হেল্প ওয়ান ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ লক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিবসহ কেন্দ্রীয় কমিটির সব নেতার সহযোগিতাও কামনা করেন তিনি।

নবমনোনীত প্রচার সম্পাদক হেল্প ওয়ান ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। মানবতার সেবায় সংগঠনটির কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *